Dhaka ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘর নির্মাণে বাধা ও চাঁদাবাজির অভিযোগ

print news

◼️আরিফুর রহমান– লক্ষ্মীপুর সদর

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর এলাকায় প্রবাসী মোঃ নুর হোসেনের বসতঘর নির্মাণে বাধা দেওয়া এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তিনি সৌদি আরব থেকে প্রবাসী হিসেবে দেশে ছুটিতে এসে মা মিনোয়ারা বেগমের মালিকানাধীন জমিতে বসতঘর নির্মাণ করতে গেলে স্থানীয় ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন ফিরোজ, তার স্ত্রী সেলিনা বেগম ও জৈনক সাহাব উদ্দিন বিভিন্ন ধরনের বাধা ও চাঁদা দাবি করেন।

উভয়পক্ষের মধ্যে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের মাধ্যমে সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও সমস্যার সমাধান হয়নি। এরপর আদালতে মামলা দায়ের করলে মহামান্য আদালত স্থানীয় প্রশাসন, ইউপি তহশিলদারের প্রতিবেদন এবং জমির মালিকানার কাগজপত্র পর্যালোচনা করে মোঃ নুর হোসেনকে বসতঘর নির্মাণের অনুমতি প্রদান করেন।

প্রবাসী মোঃ নুর হোসেন অভিযোগ করেছেন, নির্মাণাধীন ঘরে ইট, বালু ও সিমেন্ট রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে এবং সন্ত্রাসী হুমকি-ধমকির কারণে কাজ সম্পন্ন করতে পারছেন না। এছাড়া জৈনক সাহাব উদ্দিন তার বৃদ্ধ মা মিনোয়ারা বেগমকে হুমকি দেয়ার মাধ্যমে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, উভয়পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। প্রবাসীর মা মিনোয়ারা বেগম বলেন, “আমরা সালিশি ও প্রশাসনের মাধ্যমে প্রতিকার চেয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।”

প্রবাসী মোঃ নুর হোসেনের পরিবার স্থানীয় প্রশাসনের কাছে এই চাঁদাবাজি ও হুমকির বিচার দাবি করেছেন এবং দ্রুত পদক্ষেপের আশায় রয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুরে প্রবাসীর ঘর নির্মাণে বাধা ও চাঁদাবাজির অভিযোগ

আপডেটের সময়: ১০:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫