Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

50 / 100 SEO Score
print news

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে লালমনিরহাট শহরে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের নেতৃত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর উপস্থিতিতে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে লালমনিরহাট জেলা ও এর বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক অংশ নেন। এ সময় তাঁরা জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষাকে লালন করে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই কর্মসূচি শেষ হয়েছে বলে জানা গেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লালমনিরহাটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬