
ডেস্ক রিপোর্ট◼️
জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেছে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৬ জুলাই) দুপুর বারোটায় নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি, পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুরে পৌঁছান। সেখানে শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার ভাই আবু রায়হানের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করা হয়।
ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে উপস্থিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন জামীল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ইমরান আসাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রংপুর জেলার সভাপতি মাওলানা আশরাফুল আলম, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান, রংপুর জেলা সাধারণ সম্পাদক আহমদ আলী মোল্লা, কুড়িগ্রাম জেলা সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু, পীরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি ইসমাঈল হোসাইনসহ আরও অনেকে।
মানপত্র প্রদান অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়বিচারের লড়াইয়ে শহীদ আবু সাঈদের জীবন উৎসর্গ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রতিবেদকের নাম 




















