Dhaka ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শেরপুরের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ইমরান শুভকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শেরপুর শহরের উলিপুর নতুন পাড়ার বাসিন্দা এবং শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা গেছে, ৩০ বছর বয়সী ইমরান শুভ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক তোফাজ্জল হোসেন নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ২৮ জুলাই সোমবার ভোররাতে আশুলিয়ার একটি স্থানে অভিযান চালায়। সেখান থেকেই তাকে আত্মগোপনে থাকা অবস্থায় আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ইমরান শুভর বিরুদ্ধে শেরপুর থানাসহ অন্যান্য থানায় মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, অপরাধী যেই হোক, আইনের চোখে সবাই সমান—এটাই প্রতিষ্ঠা হওয়া দরকার।

এ ঘটনায় শেরপুর জুড়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা বিস্তারিত কিছু জানাতে পারছেন না।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

শেরপুরের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার

আপডেটের সময়: ০৬:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫