Dhaka ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৮১ সময় দেখুন
print news

◼️মো: রিয়াজ–শেরপুর জেলা

শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই শাড়ি ও মদ জব্দ করা হয়েছে। এসব অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোরে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১১/৭-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমারী মিশনরোড এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯৩ হাজার টাকা।

অপরদিকে, মঙ্গলবার রাতেও বারোমারী বিওপির আরেকটি অভিযানে সীমান্ত পিলার ১১১২/৫-এস এর নিকটবর্তী এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

একইদিন সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমশ্চূড়া নামক স্থানে অভিযান চালায়। এ সময় আরও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তবে প্রতিটি অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। দেশের সীমানা রক্ষা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেটের সময়: ১১:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫