Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

print news

◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথি। মঙ্গলবার বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে স্থানীয় কিছু ব্যবসায়ী বাধা দেয়। এসময় ব্যবসায়ীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরাপত্তার স্বার্থে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান এবং সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথীর নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ব্যবসা করার অপরাধে বেশ কয়েকটি দোকানের সরঞ্জাম জব্দ করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করার দাবি জানান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেটের সময়: ০২:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫