
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বগুড়ায় পুলিশ সুপারের নির্দেশনায় গাবতলী মডেল থানা পুলিশ রোববার(১০ আগস্ট) বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে দোয়ারপাড়া গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে মোঃ আফু মিয়া (৫২) এবং কাগইল ইউনিয়নের কৈঢপ গ্রামের সাদেক আলীর পুত্র জয়নাল আলী মন্ডল রয়েছে। তারা নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার হন।
এছাড়া, জিআর ওয়ারেন্টে অভিযানে চাকলা দক্ষিণপাড়া গ্রামের আজিজার রহমানের পুত্র মোঃ আনোয়ার হোসেন ওরফে মিঠু ওরফে মধু (৪৫) এবং একই এলাকার চান মিয়া প্রামাণিকের পুত্র নাজু মিয়াকেও তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের আব্দুর রহিমের পুত্র মোঃ ফরহাদ হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে মাঝবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শাহের পুত্র উকিল শাহ (৩৭) এবং লস্করীপাড়া গ্রামের মৃত হাসান আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর আলমকে জামির বাড়িয়া এলাকা থেকে ধৃতব্য অপরাধে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তাদের বগুড়া বিজ্ঞ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















