Dhaka ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাধারণ মানুষের পাশে পুলিশ, চাঁদাবাজদের বিরুদ্ধে একজোট নরসিংদী

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদীতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে গেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের দৃঢ় নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে নরসিংদী জেলা পুলিশ।

চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কঠোর পদক্ষেপ ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ফিরতে শুরু করেছে স্বাভাবিক গতি, স্বস্তি ফিরে পেয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ। নরসিংদীর মানুষ মনে করছেন, দীর্ঘদিনের একটি অভিশাপ থেকে মুক্তির পথ যেন উন্মুক্ত হচ্ছে।

পুলিশের চলমান অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জেলার বিভিন্ন প্রান্তে, জনবহুল এলাকা, বাজার ও বাসস্ট্যান্ডে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছেন। মানুষকে উদ্বুদ্ধ করছেন তথ্য দিয়ে সহযোগিতা করতে, যেন সমাজ থেকে এই অপরাধগুলো নির্মূল করা যায়।

জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। তারা মনে করেন, পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা আর নিরাপদ থাকবে না।

নরসিংদী জেলা পুলিশ স্পষ্ট করে জানিয়েছে—চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার প্রতিটি মানুষকে আশ্বস্ত করে পুলিশ বলেছে, নরসিংদীতে চাঁদাবাজদের ঠাঁই নেই।

সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে—তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, নিজের এলাকা নিরাপদ রাখুন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাধারণ মানুষের পাশে পুলিশ, চাঁদাবাজদের বিরুদ্ধে একজোট নরসিংদী

আপডেটের সময়: ০১:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫