Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে আটক ময়মনসিংহের গৃহবধূ হত্যা মামলার দুই আসামি

print news

ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সিম্পা (২২) হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত স্বামীসহ দুজনকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ৪ জুলাই রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মনাইপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকার মো. মফিজুল ইসলাম (২৭) ও তার বাবা আ. হাই (৫৫)।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে সিম্পার সঙ্গে তার স্বামী মফিজুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মফিজুল তাকে মারধর করেন। পরের দিন সকালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সিম্পাকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যা’ বলে প্রচার চালায়। এরপর তাকে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সিম্পার বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র‍্যাব-৯ এর একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে আটক ময়মনসিংহের গৃহবধূ হত্যা মামলার দুই আসামি

আপডেটের সময়: ০৩:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬