Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে গৃহবধূকে ধর্ষণ: মূল আসামি সিলেটে গ্রেফতার

print news

সুনামগঞ্জে এক গৃহবধূকে নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। গত ৮ জুলাই বিকেলে সিলেটের কোতোয়ালি থানার রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিব সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলী ছেলে। তিনি ভুক্তভোগী নারীর স্বামীর খালাতো ভাই বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন গভীর রাতে ভুক্তভোগীর স্বামী ও শ্বশুর বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত হাবিবসহ কয়েকজন বাড়িতে হানা দেয়। এ সময় হাবিব অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং সহযোগীরা বাড়ির বাইরে পাহারা দেন। ভুক্তভোগীর শাশুড়ি টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনার বিস্তারিত জানতে পেরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই সিলেট নগরীর রিকাবিবাজার এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
র‍্যাব আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে গৃহবধূকে ধর্ষণ: মূল আসামি সিলেটে গ্রেফতার

আপডেটের সময়: ০৩:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬