Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

45 / 100 SEO Score
print news

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২১) লেবু বাগানে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মতিন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাতে নিজ এলাকা থেকে পালানোর সময় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মতিন মিয়া ওই ইউনিয়নের ইসলামপুর-কদমতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সকালে মতিন মিয়া ওই তরুণীকে লেবু দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি লেবু বাগানে নিয়ে যান এবং শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় মাদ্রাসার এক শিক্ষার্থী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করে। তবে তরুণীর পরিবার তাতে অস্বীকৃতি জানিয়ে শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মতিন মিয়ার বিরুদ্ধে এর আগেও নারী ঘটিত একাধিক অপরাধের অভিযোগ রয়েছে এবং তিনি অতীতে কারাভোগও করেছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মতিন মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং ভুক্তভোগী তরুণীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে হাজির করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

আপডেটের সময়: ০৮:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬