Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

45 / 100 SEO Score
print news

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ মো. ফাইজুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৩ জুলাই ২০২৬ তারিখ বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সিংপুরহাট এলাকার নৈগাং বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে অংশ নেয় র‌্যাব-৯, সদর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন।

গ্রেফতারকৃত মো. ফাইজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার সিংপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন—

১. মো. শাহাজাহান (২২), পিতা: মো। খালিদ, সাং: হরিনাকান্দি, সুনামগঞ্জ সদর। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

২. মো. সৈয়দ মিয়া (৪৪), পিতা: মো. শওকত আলী, সাং: হাসাউড়া, সুনামগঞ্জ সদর। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই দুপুর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ওই বাজারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ফাইজুল ইসলামের কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আইন লঙ্ঘনের দায়ে অপর দুইজনকে সাজা প্রদান করেন।

গ্রেফতারকৃত ফাইজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সুনামগঞ্জে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেটের সময়: ০৮:২৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬