
◼️এরশাদুল হক–সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ-বনজ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(১৯ আগষ্ট) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত বক্তব্য রাখেন।
পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসপাতাল চত্বরে ডাস্টবিন স্থাপন করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ-বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও এবং ড্যাবের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, লিয়াকত আলী, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতারা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, বরং সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন।
প্রতিবেদকের নাম 




















