Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

print news

◼️আরিফুর রহমান–লক্ষ্মীপুর সদর 

লক্ষ্মীপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা এ.কে.এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ আগস্ট) রাত ১টার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে একই ইউনিয়নের নাঈম নামের এক ব্যক্তির বাড়ি থেকে ইয়াবা, গাঁজা, মদ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একনলা বন্দুক, মাদকদ্রব্য, নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হোক।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫