Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ, ভাঙন আতঙ্কে স্বস্তি স্থানীয়দের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
print news

◼️এরশাদুল হক–সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা বালুমহাল ও রাবার ড্যাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বুধবার সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোয়ারাবাজার থানার ওসি, উপজেলা প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে নদীভাঙন রোধ, রাবার ড্যাম সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনা নিয়ে নানা দাবি তুলে ধরেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে ড্যামের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, খাসিয়ামারা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা যাবে না এবং রাবার ড্যামের ভেতরে স্টিলবডি নৌকা চলাচলও নিষিদ্ধ থাকবে। আগামী সাত দিনের মধ্যে ইজারাদারকে সব ড্রেজার ও স্টিলবডি নৌকা অপসারণের নির্দেশ দেন তিনি।

এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) রাবার ড্যামের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়। ক্ষতির দায়ভার ইজারাদারের কাছ থেকে আদায় করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি লিয়াকতগঞ্জ বাজারে ড্রেন নির্মাণ ও পাবলিক টয়লেট স্থাপনের আশ্বাস দেন।

সবচেয়ে বড় সিদ্ধান্ত হিসেবে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডকে খাসিয়ামারা রাবার ড্যামের প্রান্ত থেকে লিয়াকতগঞ্জ বাজার পর্যন্ত একটি স্থায়ী বাঁধ নির্মাণের নির্দেশ দেন। এতে নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী বাঁধ নির্মিত হলে শুধু রাবার ড্যাম নয়, এলাকার ফসলি জমি ও জনপদও নিরাপদ থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

স্থায়ী বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ, ভাঙন আতঙ্কে স্বস্তি স্থানীয়দের

আপডেটের সময়: ০১:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫