Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত

45 / 100 SEO Score
print news

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এক চিকিৎসককে বদলি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এক নৈশপ্রহরীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রবিবার (২৬ জুলাই) দুপুরে এই ঝটিকা পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রান্নাঘর থেকে শুরু করে জরুরি বিভাগ, বহির্বিভাগ, অপারেশন থিয়েটার এবং এক্স-রে বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সব হাসপাতাল ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করেছিলেন। বর্তমান সরকারের নির্দেশনায় আমরা এগুলোর সক্ষমতা ১০১ শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নিয়েছি। পর্যায়ক্রমে অবকাঠামো উন্নয়ন, নারী চিকিৎসকদের মাধ্যমে নারী রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, ফিজিওথেরাপি সেন্টার, ট্রমা সেন্টার ও আধুনিক অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যসেবা আরও উন্নত করা হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ।

এর আগে মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালও পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন। এ সময় রোগীরা মন্ত্রীর কাছে আজকের রান্নার মান সন্তোষজনক বলে জানান।

সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনের সময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা প্রশাসক কাউসার আজিজ এবং জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত

আপডেটের সময়: ০৯:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬