
◼️আঃ জলিল–স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বাগআঁচড়া হাইস্কুলে।
মোট ১২২৬ জন ভোটারের মধ্যে ১১৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ৭৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজিজুর রহমান বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট।
এছাড়া সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী, যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার নির্বাচিত হয়েছেন।
প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু এবং সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তবিবর রহমান।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ ও আল-আমিন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন জানান, শ্রম অধিদপ্তরের পর্যবেক্ষণে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের সময় ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে ১২টি বুথে ভোট নেওয়া হয়।
এছাড়া নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক এবং ৩৫ জন পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে গোটা এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রতিবেদকের নাম 

























