Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
print news

কমলগঞ্জ–মৌলভীবাজার প্রতিনিধি◼️

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মজুদ করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার একটি টিম ভানুগাছ বাজারের ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, অভিযানকালে দোকানটি থেকে ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। এ সময় দোকানে উপস্থিত দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মোঃ সোহাগ মিয়া (৩২) এবং মোঃ রাহী (১৯)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই চোরাই সিগারেট এনে বাজারে সরবরাহ করে আসছিল।

জব্দকৃত সিগারেট মজুদের বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়।

কমলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সীমান্ত ও বাজারে অবৈধ পণ্য চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল এ ধরনের কার্যক্রমে পুলিশের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১১ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারি আটক

আপডেটের সময়: ০৭:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫