মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী):পটুয়াখালী কলাপাড়ায় আসন্ন রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও নিম্ম আয়ের জনসাধারণের জন্য ১০ টাকায় ‘রোজার বাজার’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ দুপুরে কলাপাড়ার পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে দিনব্যাপী ১০টাকায় সুপারশপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো.মহিবব্বুর রহমান।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশুসহ ভাসমান ব্যক্তিদের জন্য এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপি আয়োজনে টোকেন সংগ্রহ করে ১০ টাকায় পছন্দমতো বাজার করেন এসব সুবিধাবঞ্চিত মানুষরা।
এই বাজার থেকে নিম্ন আয়ের মানুষরা নতুন শাড়ি-লুঙ্গি, শার্ট-প্যান্ট ও জুতাসহ নিত্য প্রয়োজনীয় মাছ, মুরগি, চাল, ডাল, তেল ক্রয় করতে করবেন।
প্রতিবেদকের নাম 




















