Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

টাঙ্গাইলের সখিপুরে ছেলের হাতে বাবা খুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৫৬ সময় দেখুন
print news

এনামুল হক,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিজের ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী একজন মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। কিন্তু ঘটনার পর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার ও স্থানীয়দের দাবি, ছেলেই হয়তো বাবাকে খুন করে পালিয়ে গেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছি। নিহতের মাথার পেছনের আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

টাঙ্গাইলের সখিপুরে ছেলের হাতে বাবা খুন

আপডেটের সময়: ০৬:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪