Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কলাপাড়ার এক যুবকের মৃত্যু

print news

মোঃশাকিলখান,পটুয়াখালীঃ রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ জুয়েল গাজী (৩০ )নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম মধুখালী গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে।যে আয়না করলে পুরো পরিবার না খেয়ে থাকতে হয় সেই মানুষটি অকালে চলে গেল রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চি ভাই রেস্টুরেন্টের আগুনে । আয়ের মানুষটির জীবন চলে যাওয়ার সংবাদে পুরো পরিবারে নেমে আসছে অমাবস্যার কাল রাত। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য আজ থেকে বিগত সাত বছর আগে পাড়ি জমান রাজধানী ঢাকায়। বিভিন্ন জায়গায় কাজ করে পরিবারের হাল ধরেন। বিগত সাত মাস আগে রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চিভাই রেস্টুরেন্টে চাকরি নেন। কে জানতো এই রেস্টুরেন্টেই জীবন দিতে হবে তার। নিহত জুয়েলের সংসারে রয়েছে দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের বয়স সাত বছর, বাবার মৃত্যুতে অনেক লোকের উপস্থিতি দেখে কিছুটা অনুভব করলেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দুই বছরের ছোট্ট পুত্র সন্তান তাইফুল।এমন করুণ দৃশ্য দেখে সবার চোখের কোনে জল এসে জমে। নিহতের খবর শুনে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন নিহতের বাড়ি এসে নিহতের পরিবারের মাঝে দাফন-কাফন বাবদ সরকারি পঁচিশ হাজার টাকার চেক ও ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। এবং নিহতের পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।এখন তার দুটি সন্তান ও তার বৃদ্ধ বাবা-মাকে কে দেখবে। তাদের আর্থিক সংকট অনেক। জুয়েল এর এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। গ্রামবাসী কি বলে সান্তনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না বৃদ্ধ বাবা মাকে। এলাকার ছোট বড় সবাই শোকে ভাষাহীন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কলাপাড়ার এক যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০১:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪