Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নকলায় শিয়াল আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ২৮৫ সময় দেখুন
print news

মাহদি হাসান,নকলা প্রতিনিধিঃ শেরপুরের নকলায় পাগল শিয়ালের তান্ডবে নারী-পুরুষ ও দুইটি ছাগলকে আহত করার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শিয়ালের আক্রমনে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহনিয়া,আমানিয়াকান্দা এলাকায় অন্তত ১১ জন
নারী পুরুষ ও ছাগল আহত হয়।

বর্তমানে এ গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এমতাবস্থায় এলাকাবাসী অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা দিচ্ছেন। শিয়াল এর বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে গ্রামবাসীরা জানায়।

আহতরা হলেন, আবু বক্কর সিদ্দিক বসু, আনোয়ারা, হেলাল মিয়া, ফরহাদ মিয়া,রহিমা বেগম , জাহানারা, রেনু বেগম ছাড়াও তাৎক্ষণিকভাবে সবার নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাৎক্ষণিক ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা প্রদান করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে একটি শিয়াল গ্রামে তিনজনকে কামড় দেয়। পরে স্থায়ীরা শিয়ালকে ধাওয়া করলে আরো কয়েকজনকে আক্রমন করে।

পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা মেহেদী বলেন, শনিবার সকালে তার বোন ঘরের পাশে শুকনা পাতা কুড়াতে গিয়েছিল হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতরা শঙ্কামুক্ত আছে। যারা ভ্যাকসিনের জন্য এসেছিলেন তাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে এবং চিকিৎসা প্রদান করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নকলায় শিয়াল আতঙ্কে দুই গ্রামের মানুষ

আপডেটের সময়: ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪