বান্দরবান জেলা প্রতিনিধি:গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতী নদী। এই গ্রামেই ১৯২০-র ১৭ মার্চ জন্মেছিল এক শিশু। ছোট বেলায় বাবা-মা আদর করে তাকে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এ ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। অবশ্য নামটি রেখেছিলেন তার মাতামহ। আর শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু; এবং সব শেষে জাতির জনক- স্বাধীন বাংলাদেশের স্থপতি।
সে মহা নায়কের আজ শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ এ জাতির পিতার প্রতি এমপি বীর বাহাদুর ও বান্দরবান জেলা আওয়ামীলিগ কর্তৃক বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বান্দরবান মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এমপি বীর বাহাদুর ও জেলা আওয়ামিলীগের সম্মানিত সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্রলীগ ও অনান্য অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে দোয়া মাহফিল শেষ করে সন্ধ্যায় মুক্ত মঞ্চে গরীব দুঃখীদের ইফতার বিতরণ ও কেক কাটার মধ্যেমে শেষ হয় জাতির পিতার জন্মবার্ষিকী অনুষ্ঠান
এ সময় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
প্রতিবেদকের নাম 




















