Dhaka ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

যশোরে প্রায় ৪ কোটি টাকার ৩২পিস সোনার বার উদ্ধার  

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৩৫৫ সময় দেখুন
print news

মোঃ জসিম উদ্দিন,যশোর সীমান্ত প্রতিনিধি: যশোরে প্রায় ৪ কোটি টাকার ৩২পিস সোনার বা যশোরের কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৪ কোটি টাকার ৩২ পিস সোনার বার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (১৮ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের সময় যশোরের কোতোয়ালি মডেল থানাধীন নিউ মার্কেট মোড়ে জেলা গোয়েন্দা শাখার এসআই সোলেমান আক্কাস এর নেতৃত্বে এসআই আব্দুল মান্নান, এএসআই গোরাঙ্গ ও সঙ্গীয় ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে একটি সন্দেহ ভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩৭-০০৩১ আটক করে ড্রাইভার ও ১ আরোহীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারেন প্রাইভেটকারে সিটের নীচে বিশেষ কায়দায় রক্ষিত স্বর্ণের বার রয়েছে।
উক্ত সংবাদ পেয়ে জেলা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে উপস্থিত শত শত উৎসুক জনতার সামনে গ্রেফতারকৃত ২ আসামীর স্বীকারোক্তি ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে স্কচটেপ দ্বারা মোড়ানো স্বর্ণের বার বের করে দিলে স্কচটেপ খোলে দেখা যায়, ২ বান্ডেলে ছোট বড় সাইজের মোট ৩২ টি স্বর্ণের বার যার ওজন ৩.৩৫৬ কেজি মুল্য অনুমান ৩,৫০,০০,০০০ (তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা) উদ্ধার পূর্বক জব্দ করেন।
ঘটনা সংক্রান্তে এসআই সোলেমান আক্কাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চোরা কারবারীরা ঢাকা হতে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য উক্ত স্বর্ণের বার প্রাভেটকারে বিশেষ কায়দায় নিয়ে আসতেছিল। ঘটনার সাথে কে বা কাহারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আটককৃত আসামী- শহীদুল ইসলাম (৪০) সে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের ইমানুর রহমানের ছেলে ও শার্শা থানাধীন শ্যামলাগাছি গ্রামের আলাউদ্দিনের ছেলে সুমন হোসেন (২৮)।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩৭-০০৩১।
২। ৩.৩৫৬ কেজি ওজনের ৩২ টি স্বর্ণের বার

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

যশোরে প্রায় ৪ কোটি টাকার ৩২পিস সোনার বার উদ্ধার  

আপডেটের সময়: ১০:৫১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪