Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

চট্টগ্রামের আনোয়ারায় ব্রীজ ভেঙে গাড়ি নদীতে

print news

শংকর কান্তি দাশ,চট্টগ্রাম:চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশের সংযোগ সেতুর পরিত্যক্ত বরকল বেইলি ব্রিজ ভেঙে গাড়ি নদীতে পড়ে যায়। ট্রাকের এক চালক গুরুতর আহত হয়েছে। ২৩ মার্চ শনিবার দুপুরে আনোয়ারা-চন্দনাইশের সংযোগ সেতুর লোহার স্প্যান ভেঙ্গে চানখালী খালের পড়ে যায়।
এতে ট্রাক চালক মোহাম্মদ শাকিব (২৭) গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তার বাড়ি চন্দনাইশ উপজেলার চরবরমা এলাকায়। গাড়িটির চালক খালি ট্রাকটি পরিত্যক্ত সেতুর ওপর দিয়ে যাচ্ছিলো বালু আনার জন্য।
২০২২ সালের ৭ নভেম্বর গাছবাড়িয়া-আনোয়ারা বরকল নতুন সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এরপর থেকে পরিত্যক্ত সেতু হিসেবে বালু ব্যবসায়ীরা সেতুটি ব্যবহার করতেন বলেও জানান স্থানীয়রা।
স্থানীয় বালু ব্যবসায়ী ও ট্রাকের মালিক মোহাম্মদ শাহবুদ্দিন জানান, খালি ট্রাক নিয়ে বালু আনার জন্য যাচ্ছিল পরিত্যক্ত সেতু দিয়ে। মাঝপথে গিয়ে সেতুটি গাড়িসহ নিয়ে ভেঙে পড়ে। এতে গুরুতর আহত হন চালক। তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, নতুন সেতু নির্মাণ করার পর ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এটি অপসারণ করে নিলামে দেয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প নতুন সেতুও করা হয়। কিন্তু কেন তিনি ট্রাক নিয়ে পরিত্যক্ত সেতু দিয়ে গেলেন সেটাই প্রশ্ন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

চট্টগ্রামের আনোয়ারায় ব্রীজ ভেঙে গাড়ি নদীতে

আপডেটের সময়: ০৪:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪