মোঃ আফতাব উদ্দিন:মুক্তিযুদ্ধের টানা ৯ মাস ধরে চলা পাকিস্তানি সামরিক বাহিনীর নির্বিচারে বাঙালি গণহত্যা শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
সে রাতেই ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে বাঙালি নিধনযজ্ঞে মাতে পাকিস্তানি সামরিক বাহিনী। পরে তা চালায় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। ওই রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা স্মরণে
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব লক্ষীপদ দাস এর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের রাজার মাঠ থেকে বের করা মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির হাতে গড়া বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লক্ষীপদ দাসের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, শফিকুর রহমান, সুধাংশু বিমল চক্রবর্তী, বান্দরবান পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক প্রমুখ।
প্রতিবেদকের নাম 




















