Dhaka ০২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাজবাড়ী‌ত অনিয়মের তথ্য চাওয়ায় সাংবা‌দিকদের লা‌ঞ্চিত কর‌লেন ইউপি চেয়ারম্যান ও‌হিদুজ্জামান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ২৯৮ সময় দেখুন
print news

জুয়েল রানা,বালিয়াকান্দি:ভি‌জিএফ এর চাউল বিতর‌ণের অ‌নিয়‌মের তথ‌্য জানতে চাওয়ায় রাজবাড়ী‌তে সাংবা‌দিক‌দের অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ ক‌রে লা‌ঞ্চিত ক‌রে‌ছেন মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ মোঃ ও‌হিদুজ্জামান।

সোমবার দুপু‌রে মুলঘর ইউনিয়ন প‌রিষদে এ ঘটনা ঘ‌টে।

লা‌ঞ্চিত হওয়া সাংবা‌দিকরা হ‌লেন,  রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লা‌বের অর্থ সম্পাদক মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌ন ও প্রতি‌দি‌নের বাংলা‌দেশ প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি ইমরান হো‌মেন মনিম, ক্লা‌বের দপ্তর সম্পাদক দৈ‌নিক গণমক্তি জেলা প্রতি‌নিধি আতিয়ার রহমান ও দৈ‌নিক সম‌য়ের কাগ‌জের জেলা প্রতি‌নি‌ধি শহিদুল ইসলাম।

এদি‌কে এ ঘটনার এক‌টি ভি‌ডিও ফু‌টে‌জে শোনা ও দেখাযায়, মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দের বাড়ান্দায় ইউপি চেয়ারম‌্যান শেখ মোঃ ও‌হিদুজ্জামান সহ তার সাঙ্গ পা‌ঙ্গো নি‌য়ে সাংবা‌দিক‌দের ওপর চড়াও হন এবং অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ ক‌রতে থা‌কেন। এক পর্যা‌য়ে প‌রিষ‌দের বাড়ান্দা থে‌কে ধাক্কা দি‌য়ে মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌কে নি‌চে ফে‌লে দেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন, রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি এ‌্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল ম‌তিন, সহ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হো‌সেন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শমীত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রি‌পোর্টাস ক্লা‌বের সভাপ‌তি লিটন চক্রবর্তী, সাধারন সম্পাদক সো‌হেল রানা, যুগ্ম সম্পাদক রু‌বেলুর রহমান, জেলা রি‌পোর্টাস ইউনি‌টের সভাপ‌তি হেলাল মাহমুদ, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপ‌তি ক‌বির হো‌সেন প্রমূখ।

মাছরাঙ্গা টে‌লি‌ভিশ‌নের প্রতি‌নি‌ধি ইমরান হো‌সেন ম‌নিম‌ ব‌লেন, তি‌নি সহ ক‌য়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন প‌রিষ‌দে ঈদ উপল‌ক্ষে ভি‌জিএফ এর চাল বিতর‌ণে অ‌নিয়‌মের অ‌ভিযোগ পে‌য়ে সংবাদ সগ্রহে যান। অনিয়‌মের তথ‌্য ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যা‌নের কা‌ছে জান‌তে চাইলে তি‌নি উত্তে‌জিত হ‌য়ে অকথ‌্য ভাষায় গা‌লি-গা‌লাজ ও তার সা‌থে সাঙ্গ পা‌ঙ্গো তা‌দের ওপর চড়াও চন এবং এক পর্যা‌য়ে প‌রিষ‌দের বাড়ান্দা থে‌কে চেয়ারম‌্যান তা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে হত‌্যার হুম‌কি দেন। এ সময় তার সা‌থে থাকা সহকর্মী‌দের ওপরও হামলা ক‌রে তাদের কা‌ছে থাকা এক‌টি ক‌্যা‌মেরা, এক‌টি স্ব‌র্ণের আং‌টি ও নগদ টাকা ছি‌নি‌য়ে নি‌য়েছে। এ বিষ‌য়ে তি‌নি এক‌টি মামলার প্রস্তু‌তি নি‌চ্ছেন।

মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ও‌হিদুজ্জামান ব‌লেন, তি‌নি সাংবা‌দিক‌দের সা‌থে একটু উচ্চস্ব‌রে কথা ব‌লে‌ছেন। ত‌বে অকথ‌্য ভাষায় গা‌লি-গালাজ বা সাংবা‌দিক‌দের ধাক্কা দেন নাই।

উল্লেখ‌্য, মুলঘর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ও‌হিদুজ্জামানের বিরুদ্ধে ইতিপূ‌র্বে বিজ্ঞ আদাল‌তে বিচারাধীন মামলার পক্ষ নি‌য়ে সদন দেওয়ার অ‌ভি‌যোগে সাম‌য়িক ভা‌বে বরখাস্ত হ‌য়ে‌ছি‌লেন। এছাড়া তার বিরু‌দ্ধে গাছ চু‌রিসহ নানা‌বিদ অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাজবাড়ী‌ত অনিয়মের তথ্য চাওয়ায় সাংবা‌দিকদের লা‌ঞ্চিত কর‌লেন ইউপি চেয়ারম্যান ও‌হিদুজ্জামান

আপডেটের সময়: ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪