মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া ) প্রতিনিধি:“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে নিয়ে সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়।
কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে রালী, কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাঃ জান্নাতুল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মতলুবর রহমান বিপিএএ, কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মীর কাশিম আলী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার তপন কুমার রায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তা, কর্মচারী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ। বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানীবৃন্দ।
মেলা প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রতিবেদকের নাম 




















