Dhaka ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মেহেরপুর বাজিতপুর সীমান্ত থেকে হেরোইন বহনের সময় পুলিশ সদস্য সহ দুজনকে আটক করেছে বিজিবি

  • সাকিব রহমান
  • আপডেটের সময়: ০৪:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৫৩২ সময় দেখুন
print news

সাকিব রহমান,স্টাফ রিপোর্টার,মেহেরপুর:
সোমবার মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্য সহ সবুজ হোসেন (২৩) নামে দুইজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৩২ পুরিয়া (৩ গ্রাম) হেরাইন উদ্ধার করা সহ জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল।

সোমবার তাদের আটক করার পর রাতে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের শেষে হস্তান্তর করা হয়। আটক আশরাফুল ইসলাম (৪০) মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটনে কোর্ট পুলিশে কর্মরত রয়েছেন। এবং সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।

এ ব্যাপারে বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন বলেন, ‘কাটাতারের ওপারে ভারতীয় গ্রাম বিষ্টুগঞ্জ থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক ব্যাবসায়ী বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিবি সদস্যদের একটি দল অবস্থান নেয়। সীমান্তের ১২০ নম্বর মেইন পিলার হয়ে ঐ মাদক ব্যবসায়ীরা একটি মোটরসাইকেলযোগে বাজিতপুর গ্রামের পাকা রাস্তার উপরে উঠলে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। এ সময় আটক করা হয় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তার সহযোগী সবুজ হোসেনকে। সবুজের শরীর তল্লাশী চালিয়ে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন তিন গ্রাম। জব্দ করা হয় একটি ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘আসামীদের সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরো বলেন,’আসামী আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। সে ঢাকা মেট্রোপলিটন কোর্টে কর্মরত রয়েছে। তবে বর্তমানে সে সাসপেনসনে রয়েছ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মেহেরপুর বাজিতপুর সীমান্ত থেকে হেরোইন বহনের সময় পুলিশ সদস্য সহ দুজনকে আটক করেছে বিজিবি

আপডেটের সময়: ০৪:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩