Dhaka ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দূর্গাপূজার বিসর্জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ২৮৩ সময় দেখুন
print news

লিটন সরকার,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষে রবিবার সন্ধায় বিসর্জন দেওয়া হয়েছে। এবার রৌমারীতে মোট সাতটি পুজামন্ডপ রয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে পালিত হয়েছে দশমীপূজা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী।রবিবার সকাল থেকে দশমী বিহিতপূজা শুরু হয়। পূজা শেষে বিসর্জন দেওয়া হয়। বিজয়া দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন, তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা। অন্তরে দেবী মাকে রেখে বিদায়ের সুর বাজে ঢাক ও শঙ্খের ধ্বনিতে। মন্ডপে মন্ডেপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে বেদনার জল। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্য ছিলেন, আনসার,ভিডিপি এবং সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বিজিবি, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, রাজনৈতিক নেত্রীবৃন্দ ও সাংবাদিক।এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবীদুর্গাকে দেওয়া হয় বিসর্জন। রৌমারী উপজেলার অধিকাংশ পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় রৌমারী সরকারি ডিগ্রি কলেজের পুকুরে ও জিঞ্জিরাম নদীর শ্বশান ঘাটে। দুপুরের পর থেকে মন্ডপ থেকে প্রতিমা নামিয়ে আনা হয় শ্বশানঘাট ও সরকারি কলেজের পুকুরে।বিসর্জন উপলক্ষে উপজেলার বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে রৌমারী থানার পুলিশ। শ্বশান ঘাটে ও রৌমারী সরকারি ডিগ্রি কলেজে পুকুরের পাশে ছিল রৌমারী থানা পুলিশ

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দূর্গাপূজার বিসর্জন

আপডেটের সময়: ০৭:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪