Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন ৪ বছরের শিশু কন্যা রাহিমা খাতুন ও শিশুটির মা রোখসানা খাতুন(২৬)। নিহত রোখসানা খাতুন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। গত ১২মার্চ বুধবার দুপুরে দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোখসানা খাতুন বেড়াগ্রাম তার বাবার বাড়ি থেকে অটোভ্যান যোগে স্বামীরবাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাকরাইল নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এলাকাবাসী দ্রুত নিহত শিশুর মাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে নিকট থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত

আপডেটের সময়: ০২:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫