
রোকনুজ্জামান রুবেল,জয়পুরহাট জেলা প্রতিনিধি: শুক্রবার (২১ শে মার্চ ২০২৫ ইং) পবিত্র রমজান মাসে জয়পুরহাট জেলা সদর উপজেলা ভাদসা ইউনিয়নে দৃর্গাদহ বাজার সংলগ্ন ভাদসা কান্দি দারুল আমান জামে মসজিদ কমিটি সদস্য ও মুসল্লী আয়োজনে মাসব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত,
রমজান মাসে কোনো শ্রেণি বিভেদ নেই, নেই ধনী-গরিবের পার্থক্য। সবার পরিচয় একটিই, সবাই রোজাদার।
তারা রোজা পালন করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইফতারও করছেন একসঙ্গে বসে।
শহর থেকে এলাকা দৃর্গাদহ বাজার সহ বিভিন্ন বাজার থেকে বড় ব্যবসায়ী এবং ভ্যানচালক, দিনমজুর সবাই এক সঙ্গে বসে ইফতার করেন এখানে। ইফতারকে ঘিরে তৈরি হয় সম্প্রীতির অন্যরকম আবহ।
এ মসজিদে রমজান মাসে প্রতিদিনের ইফতারের সময় রোজাদারদের মিলনমেলায় পরিণত হয়।
ফলে মসজিদ চত্বরে এক পবিত্র আবহ বিরাজ করে। এখানে এক কাতারে বসে ইফতার করেন সমাজের বিভিন্ন শ্রেণির রোজাদার মুসল্লি।
প্রতি বছরের মতো পবিত্র রমজান মাসে এ মসজিদে ইফতারের আয়োজন করে মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা। এ ইফতারের আয়োজন করে প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ শত জনের ও বেশী রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতারের আধঘণ্টা আগে মসজিদের দ্বিতীয় তলায় সারিবদ্ধভাবে বসে যান রোজাদাররা। জয়পুরহাট থেকে পাহাড়পুর নওগাঁ আঞ্চলিক সড়কের রোজাদার লোকজন থেকে শুরু করে আশপাশের সবাই ইফতারে অংশ নেন।
ইফতারের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে রোজাদারদের নিয়ে মোনাজাত হয়। এরপর সবাই শরিক হন ইফতারে।
ইফতারের আয়োজক ভাদসা কান্দি দারুল আমান জামে মসজিদে কমিটির সভাপতি মো: আব্দুল হাকিম কাজী, বলেন, ইফতারে বিভিন্ন দিনে বিভিন্ন রকম আয়োজনে থাকে, ছোলা, বিরিয়ানি, খেজুর ও শরবত ছাড়াও কোন কোন দিন, ভাত, মাংস, ডাল সহ নানা পদের ব্যবস্থা থাকে।
প্রতিবছর ধরে মুসল্লিদের অর্থায়নে এ ইফতারের আয়োজন করা হচ্ছে। সুষ্ঠুভাবে ইফতার পরিবেশনের জন্য মসজিদের ২ জন খাদেম ও ৩/৪ জন সেচ্ছাসেবক রয়েছে।
প্রতিবেদকের নাম 




















