
মুহাম্মদ আরিফ,ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলা ১২ নং উত্তর দিঘলদী রাড়ির হাট কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ নং উত্তর দিঘলদীর মাওলানা আনোয়ার হোসেন রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক,ভোলা জেলার উত্তর শাখা।
প্রধান অতিথি, মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলগুলো যেখানে ঐকবদ্ধ, সুতরাং সকলকে সাথে নিয়ে সরকার থেকে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সুন্দর কিছু কার্যকরী পদক্ষেপ প্রয়োজন যা জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।
তিনি আরো বলেন, ভোলা মনপুরায় সরকারের বরাদ্দকৃত চাউল কিছু প্রভাবশালী লোক নিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ইসলামী আন্দোলের নেতাকর্মীরা বাধা দিলে তাদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়,এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এবং ভোলা বিএনপি’র সিনিয়র নেতাদের প্রতি আহ্বান করেন ভোলায় যে বর্তমানে চাঁদাবাজি, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়ন শাখার হাফেজ আব্দুর রহিম,আলহাজ্ব আলাউদ্দিন, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দিঘলদী ইউনিয়ন, মুহাম্মদ ইসমাইল সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উত্তর দিঘলদী ইউনিয়ন, মুহাম্মদ নাঈম সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্তর দিঘলদী ইউনিয়ন শাখা।
এছাড়া উপস্থিত ছিলেন,
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের, উত্তর দিঘলদীর, মাওলানা ইমরান হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ ভোলাভী, মোহাম্মদ আবু জাফর, মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা বিল্লাল হোসেন, মোহাম্মদ আনসার মৌলভী, মোঃ মামুন পাটোয়ারী, আবু হানিফ, মোঃ রবিউল, মোহাম্মদ হামিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক কর্মী।
প্রতিবেদকের নাম 

























