
কুষ্টিয়া সংবাদদাতা: আজ ২৪ মার্চ রোজ: সোমবার কুমারখালী উপজেলা যদুবয়রা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, কুমারখালী পৌর সভা থেকে বার বার নির্বাচিত সাবেক সফল চারবারের পৌর মেয়র, আধুনিক কুমারখালী গড়ার কারিগর,৭৮ কুষ্টিয়া -৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নবগঠিত যদুবয়রা ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল জলিল কিশোরের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাকছেদুল মমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কে এম আলম টমে, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান আলী মোল্লাহ, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুমারখালী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক, কুমারখালী উপজেলা ছাত্র ও যুব সমাজের আইডল এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ কুদরত ই নূর, কুমারখালী উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান হাসান, কুমারখালী উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক। আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি, সকল ইউনিয়নের সার্চ কমিটির সকল সদস্য, এবং যদুবয়রা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
প্রতিবেদকের নাম 

























