
মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার: বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ মার্চ) বুধবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এদিন সূর্যদোয়য়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে স্মৃতি অম্নানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া পৌরসভা, উপজেলা বিএনপির, যুবদল ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুপচাঁচিয়া প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব, নেসকো, পল্লী বিদ্যুৎ সমিতি, সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।বীরমুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মী। এদিন সকাল ৯টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ করা হয়। এদিন বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধাদের সংর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার শাহ মোঃ মাহমুন্নবী পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন। সম্পাদক আব্দুর রহিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগন ,সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এদিন শহীদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে সুবিধাজনক সময়ে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা এবং হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রতিবেদকের নাম 




















