
মোঃ সাইফুল ইসলাম,বিরল উপজেলা প্রতিনিধি: উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের করলা-মাধববাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক (অবসরপ্রাপ্ত) ক্রীড়া শিক্ষক ফজিবুর রহমান গতকাল শুক্রবার (০২ মে) রাত আনুমানিক ১১টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (০৩ মে) সকাল ১১টায় মরহুমের জানাজার নামাজ তিনার গ্রামের বাড়ি উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের করলা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরলের সংবাদ এর পক্ষ হতে তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
প্রতিবেদকের নাম 

























