
⏹️ এস আর সাকিল
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসূলপুর ইউনিয়নে চৌরা সমাসপুর এলাকায় ককটেল বিষফোণের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এতে করে মাটির দোতলা বাড়ির টিন উড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গতকাল রাত ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান,৫ নং রসূলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর এর আপন চাচার বাসায় রাত আনুমানিক ১০ টার দিকে অনেক জোরে শব্দ হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।
ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিয়ে নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা এর সঙ্গে জড়িত, সার্বিক বিষয় আমরা তদন্ত করছি। জড়িদের আটকের চেষ্টা চলছে।’
প্রতিবেদকের নাম 




















