Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মৌলভীবাজারের ২ সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করল বিএসএফ

print news

মৌলভীবাজার সংবাদদাতা◾

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লারতল সীমান্ত দিয়ে একদিনে তিন ভাগে ১২১ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের বিএসএফ।
শনিবার (২৪ মে) গভীর রাত থকে শুরু হয়ে রোববার (২৬ মে) সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন শাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন।

জানা যায়, মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করা হয়। বিজিবি বলছে রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
ভোরে লাতু সীমান্ত দিয়ে ৭৯ জন এবং পাল্লারতল সীমান্ত দিয়ে ৪২ জনকে ঢুকিয়ে দেয় বিএসএফ। এদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। পুশইনকৃতদের স্থানীয় একটি বিদ্যালয়ে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে বিজিবি। পরে দুপুরে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিজিবি জানায়, আটককৃতদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা কীভাবে ভারতে গিয়েছিল এবং কেন বিএসএফ তাদের পুশইন করল সে বিষয়ে বিস্তারিত তদন্ত।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মৌলভীবাজারের ২ সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করল বিএসএফ

আপডেটের সময়: ০৯:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫