Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভূমি সেবার ডিজিটাল রূপান্তর: নাচোলে তিনদিনের মেলা

print news

মোঃ শিমুল হক- চাঁপাইনবাবগঞ্জ:◾

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৫ মে সকাল ৯টায় নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়নের তহসিলদার মোঃ নেজাম উদ্দিন, ফতেপুর ইউনিয়নের তহসিলদার মোঃ সাইফুল ইসলাম, নেজামপুর ও কসবা ইউনিয়নের তহসিলদার মোঃ রবিউল ইসলামসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ ও ভূমি সেবা গ্রহীতারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ থেকে ২৭ মে তিন দিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, দাখিলা প্রদান, অভিযোগ গ্রহণ, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানি, এবং ভূমি বিষয়ক সচেতনতামূলক বুকলেট-লিফলেট বিতরণ কার্যক্রম চালু রয়েছে।

তিনি আরও বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরাসরি আমার সঙ্গে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারদের সঙ্গে যোগাযোগ করে সেবা গ্রহণ করতে পারেন সেবাগ্রহীতারা।”

মেলায় আগত নাগরিকরা ভূমি সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরের এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভূমি সেবার ডিজিটাল রূপান্তর: নাচোলে তিনদিনের মেলা

আপডেটের সময়: ০৯:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫