Dhaka ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চান ছাত্রদল নেতা সাইফ উদ্দিন জাবেদ

print news

আরিফুর রহমান তীব্র- লক্ষ্মীপুর◾

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির এক নেতার মতে, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও আবহাওয়ার বাস্তবতা বিবেচনায়, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

রবিবার (২৫ মে) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির ওয়ার্ড নির্বাচনী কার্যক্রম চলাকালে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ এসব কথা বলেন। তিনি বলেন, “সরকার যদি আন্তরিকভাবে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো সহযোগিতা করে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।”

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো দেশ শাসনের নামে জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গুম-খুন এবং ধরপাকড়ের ঘটনা সাধারণ হয়ে গেছে।”

তিনি অভিযোগ করেন, “গত সাড়ে ১৫ বছরে যারা এই হত্যাকাণ্ড, গুম, ধর্ষণ ও দেশের অর্থ বিদেশে পাচারের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে।”

সাইফ উদ্দিন জাবেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশবাসী এখন পরিবর্তন চায়। সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের। আমরা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার দেখতে চাই।”

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চান ছাত্রদল নেতা সাইফ উদ্দিন জাবেদ

আপডেটের সময়: ০৩:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫