Dhaka ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিএনপিকে ধাক্কা দিয়ে দমিয়ে রাখা যাবে না :কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেন

print news

কমলগঞ্জ প্রতিনিধি:

ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে—এমন ধারণা সম্পূর্ণ ভুল। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি বিশ্বাস, একটি আন্দোলন, একটি আদর্শ।” — এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেন।

রোববার (২২ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ডা. জাহিদ হোসেন বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যেকোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তবে জনগণ আর নিশ্চুপ নেই—তারা জেগে উঠেছে। এবার হারানো ভোটের অধিকার তারা ফিরিয়ে আনবেই।”

সম্মেলনটি মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সম্মেলন শেষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর এমন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সম্মেলনটি বিএনপির সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিএনপিকে ধাক্কা দিয়ে দমিয়ে রাখা যাবে না :কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেন

আপডেটের সময়: ১১:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫