Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনার পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ

print news

মোঃ রাজু আহম্মেদ-খুলনা পাইকগাছা◼️

খুলনার পাইকগাছায় ‘পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি’ কার্যক্রমের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন তিনটি রাস্তার জন্য এলসিএস (লোকাল কনস্ট্রাকশন সুপারভিশন) কর্মী নির্বাচন করা হয়েছে উন্মুক্ত লটারির মাধ্যমে।

সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকৌশলীর কার্যালয় আয়োজিত উন্মুক্ত লটারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস ও জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা এবং লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল ও পরমানন্দ সানা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

জানা যায়, উপজেলার লস্কর, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদনকারী উন্মুক্ত লটারিতে অংশগ্রহণ করেন। প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন সৌভাগ্যবান ২০ জন এলসিএস কর্মী। এছাড়াও উপযুক্ত বিবেচনায় অতিরিক্ত ১৩ জনকে ওয়েটিং তালিকায় রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগ জানায়, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়েছে, যাতে সকলের আস্থা বজায় থাকে এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনার পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে এলসিএস কর্মী নির্ধারণ

আপডেটের সময়: ০৫:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫