
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম)◼️
গন্য করি সবাইকে, বাদ রাখি না কাউকে”—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের রৌমারীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মধ্য বাজার লাইন ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে পরিবার পরিকল্পনা অফিসের হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার হালদার। এছাড়া রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিওসো আব্দুর সামাদ, ডাঃ মোঃ আসাদুজ্জামান জাহাঙ্গীর, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন সরকার এবং সাংবাদিক আব্দুল খালেকসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচ ও সলিডারিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
বক্তারা জনসংখ্যা সচেতনতা, পরিবার পরিকল্পনা, নারী-শিশু স্বাস্থ্য, অধিকার ও সেবার সমন্বিত দিকগুলো তুলে ধরেন এবং সামাজিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
বিশ্ব জনসংখ্যা দিবসে এমন আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহ ছিল লক্ষণীয়।
প্রতিবেদকের নাম 

























