Dhaka ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

১.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
print news

এহিয়া আহমদ রাফি–মৌলভীবাজার কমলগঞ্জ◼️

মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান এলাকার বাজার লাইনে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়া। সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সুভদ্রা বুনার্জি ও তার স্বামী বিরেন বুনার্জি তাদের ঘরে গাঁজা মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

অভিযানের সময় বিরেন বুনার্জি পালিয়ে গেলেও নারী পুলিশের সহায়তায় সুভদ্রা বুনার্জিকে আটক করা হয়। তার ঘরে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ১.৫ কেজি গাঁজা এবং কাগজের বাক্সে থাকা ৯০০ টাকা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, পুলিশ সুপারের নির্দেশে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছেন, তিনি স্বামীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

১.৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০১:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫