
◼️এহিয়া আহমদ–মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলমান আলী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা এবং স্থানীয় সমাজসেবক মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম কিবরিয়া শফি।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই-২৪ স্মারক বৃক্ষরোপণ’ কর্মসূচিতে অংশ নেন এবং নবনির্মিত আইসিটি কক্ষের উদ্বোধন করেন।
ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরবিচারে ও আত্মমর্যাদার সাথে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে।
প্রতিবেদকের নাম 

























