
◼️রাজু আহম্মেদ–খুলনা
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বুধবার পাইকগাছা উপজেলা পরিদর্শন করেছেন। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি ও প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও এনজিও সংস্থা নবলোক কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প এবং হরিঢালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। একই দিনে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাও তিনি পরিদর্শন করেন।
২০২৪-২৫ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রাথমিক চিকিৎসার জন্য টুলবক্স এবং ক্রীড়া সামগ্রী হিসেবে ভলিবল বিতরণ করেন তিনি।
এসময় বিআরডিবি খুলনার উপ-পরিচালক মোঃ নাছির উদ্দীন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 

























