
◼️এস ডব্লিউ সাগর–দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে প্রথমবারের মতো চালু হলো একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেবাকেন্দ্র—মদিনা ডায়াগনস্টিক সেন্টার।
সোমবার, ৪ আগস্ট ২০২৫ ইং সকাল ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব কক্ষে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিক উদ্দিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাব আহ্বায়ক মাষ্টার কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন দারুল হেরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক নুরুজ্জামান খাঁন, মাওলানা আব্দুল হক, সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, ডা. ছোবহান, ডা. আনোয়ার, প্রতিষ্ঠানটির পরিচালক আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম, এমবিবিএস ডা. মাহমুদুল ইসলাম এবং টেকনোলজি বিভাগের রাইসুল ইসলাম।
বক্তারা বলেন, এই ডায়াগনস্টিক সেন্টারটি পান্ডারগাঁও ইউনিয়নের সাধারণ মানুষের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। স্থানীয়ভাবে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তারা সংশ্লিষ্ট উদ্যোক্তা ও পরিচালকদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মদিনা ডায়াগনস্টিক সেন্টার আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 

























