Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ যুবক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • ৫৯৫ সময় দেখুন
print news

এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুরঃ ২ অক্টোবর সোমবার রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম হেরোইনসহ মো. শামীম হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার মো. ফিরোজ আলীর ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। ওইসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে মো. শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ টাকা।

র‌্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃত শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেরপুরে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেটের সময়: ০৭:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩