Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তাড়াশে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মীদের ঐক্যের অঙ্গীকার

print news

◼️এস. এম. রুহুল তাড়াশী– চলনবিল প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হলো এক প্রেরণামুখর প্রস্তুতি সভা। রবিবার বিকেল ৩টায় তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত মণ্ডল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য অগ্রভাগে থেকেছে। কর্মীদের ঐক্যই হবে আগামী দিনের আন্দোলনের মূল শক্তি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করে তুলতে মাঠে নামার আহ্বান জানান।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতারা। বক্তব্যে বক্তারা বলেন, তৃণমূল কর্মীদের শক্তি ও ঐক্যের মধ্য দিয়েই স্বেচ্ছাসেবক দলের নতুন জাগরণ সূচিত হবে।

সভায় অংশগ্রহণকারীরা একবাক্যে প্রতিশ্রুতি দেন, প্রতিষ্ঠাবার্ষিকী হবে স্বেচ্ছাসেবক দলের নতুন পথচলার সোপান। ঐক্যবদ্ধ কর্মীদের শক্তি দিয়েই আগামীর আন্দোলন সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তাড়াশে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কর্মীদের ঐক্যের অঙ্গীকার

আপডেটের সময়: ১২:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫