Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

টাকায় বানানো সাংবাদিক পরিচয়পত্র,শেষমেশ ধরা খেলেন প্রতারক

print news

◼️মোস্তফা মিয়া–নরসিংদী সদর

নরসিংদীতে টাকায় বানানো ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা করতে গিয়ে শেষমেশ ধরা পড়েছেন তালাত মাহামুদ নামে এক প্রতারক। তিনি নরসিংদী শহরের টাউয়াদী মহল্লার বাসিন্দা মো. হারিছ মিয়ার ছেলে।

জানা গেছে, তালাত মাহামুদ ১০ হাজার টাকার বিনিময়ে বেলাব উপজেলার বাজনাব গ্রামের জহিরুল ইসলামকে টিভি চ্যানেল নিউজ২৪-এর ভুয়া পরিচয়পত্র দেন। এই পরিচয়পত্র হাতে নিয়ে জহিরুল ইসলাম নরসিংদী শহরের একটি বেকারিতে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন। তবে বেকারির মালিক বিষয়টি যাচাই করতে নিউজ২৪-এর ঢাকা কার্যালয়ে ফোন দিলে তারা জানায়, এ নামে কোনো প্রতিনিধি নেই এবং নরসিংদীতে তাদের একমাত্র প্রতিনিধি হলেন মো. হৃদয় খান।

পরবর্তীতে জেলা প্রতিনিধি হৃদয় খান ঘটনাস্থলে গিয়ে ভুয়া সাংবাদিক জহিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তালাত মাহামুদের নাম প্রকাশ করেন। পরে তালাত মাহামুদকে ডেকে আনা হলে প্রথমে তিনি অস্বীকার করলেও গণধোলাইয়ের মুখে সব স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে আরও আটটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি এসে বিষয়টি মীমাংসা করেন। প্রেসক্লাবে নিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত মুচলেকা দিয়ে তালাত মাহামুদ প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর কখনো এমন কাজে জড়াবেন না। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেন, এ ধরনের ভূয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা সাংবাদিকতার পবিত্র পেশাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই প্রশাসনের কঠোর নজরদারি এবং আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

টাকায় বানানো সাংবাদিক পরিচয়পত্র,শেষমেশ ধরা খেলেন প্রতারক

আপডেটের সময়: ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫